সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঈদগাঁও যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেকের উপর হামলার প্রতিবাদে ঈদগাঁও বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৫ আগষ্ট বিকেলে অনুষ্টিত হয়। মিছিলটি হাইস্কুল গেইট থেকে শুরু হয়ে মিয়াজী নার্সারি পর্যন্ত এসে, সেখান থেকে বাজারের নবনির্মিত শাপলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরর্বতীতে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সদর যুবলীগের সহ-সভাপতি এমদাদুল হক কাদেরীর সভাপতিত্বে উপদপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার ডিপু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, ঈদগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক এনাম রনি, সাবেক যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সদর যুবলীগ সদস্য জামাল উদ্দিন। উপস্হিত ছিলেন সদর যুবলীগ নেতা রাসেদ উদ্দিন মনজুর, যুবনেতা আমজাদ হোসেন, শহীদুল করিম সোহেল, চৌফলদন্ডী যুবলীগের সাধারণ সম্পাদক আরফাত, হারুন, ইসলামপুরের সাবেক ছাত্রনেতা ওসমান আলী মোর্শেদ, আবছার কামাল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা কর্মীরা অংশ নেয়।এই প্রতিবাদ সভায় বক্তারা যুবনেতা হাসান তারেকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য যে ২৪ আগষ্ট সকালে ঈদগাঁও বাজারে সংগঠিত ঘটনায় এ যুবনেতা আহত হন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.