
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন আরেকটি সংগঠন পোকখালী সামাজিক যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দরা।
২০শে এপ্রিল সকাল দশটার দিকে পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারস্থ অস্থায়ী অফিসে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারন সম্পাদক ও গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর, সংগঠনের সদস্য ওবায়দুর কাদের ইমন, পোকখালী সামাজিক যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জান্নাতুন নুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর, সহ-সভাপতি শিক্ষিকা নাজমা আক্তার, দপ্তর সম্পাদক রবিউল আজাদ ও অর্থ সম্পাদক নুরুল করিম।
মতবিনিময় সভায় নিবন্ধন প্রাপ্ত দুটি সংগঠনের মাঝে ভ্রাতৃত্ববোধ, ঐক্য একতা, পরস্পর সম্পর্ক বজায় এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের বিষয়ে আলাপচারিতা হয়। বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে একমত পোষন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.