
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি হলেও বৃক্ষ রোপন করব জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
১জুলাই সকাল এগারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজের পার্শ্ববর্তী স্থানে নার্সারিতে বিতরণ কার্যক্রম চলে। প্রথম পর্যায়ে ঈদগাঁও ও ইসলামাবাদ ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফাহিম, সাধারণ সদস্য মোহাম্মদ ইব্রাহিম। ইসলামাবাদের নুরুল হক দাখিল মাদ্রাসার পক্ষে চারা গ্রহণ করলেন -শিক্ষক রিয়াজ উদ্দিন ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে দপ্তরী শেখ আহমদ।
এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে ঔষধি ও ফলজ গাছের চারা পেয়ে খুশি সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন চারা গ্রহণকারীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.