
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া, সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ৫ মার্চ বিকেল তিনটায় ঈদগাহ হাইস্কুল মাঠে সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আজম, উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু শামিম, কক্সবাজার মেডিকেল কলেজের লেকচারার ডা : রুপস পাল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, অত্র বিদ্যালয়ের এস এম সি কমিটির সহ সভাপতি জানে আলম, পিটিএ কমিটির সভাপতি এস এম তারেকুল হাসান, উপসহকারী মেডিকেল অফিসার ডা: তৃণা সাহা।
স্বাগত বক্তব্য রাখেন – অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন শিক্ষক বদিউর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৫ম শ্রেনীর ছাত্র এম ইশহাজ মাহমুদ।
কোরান তেলোয়াত করেন ছাত্র তানজীব নুর, গীতা পাঠ করেন – শাইনি পাল সানি। উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী জসিম উল্লাহ মিয়াজী, মোহনভিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরী, আ,লীগ নেতা মোজাহের আহমদ শাহজাহান মনির, হাবিব উল্লাহসহ বিপুল সংখ্যক লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.