সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছৈয়দ নুর ফরাজীর ইন্তেকাল

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছৈয়দ নুর ফরাজীর ইন্তেকাল

http://coxview.com/wp-content/uploads/2021/10/shok-sayed-noor-sagar-11-10-21.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদের কৃতি সন্তান, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট বিভাগের (অবঃ) পরিচালক ছৈয়দ নুর ফরাজী ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজেউন)।

১১ অক্টোবর বিকাল ৫টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম ছৈয়দ নুর ফরাজী জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদের বড় মামা।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঈদগাঁও ঐক্য পরিবার, বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা, পথশিশু ব্লাড এসোসিয়েশন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির নেতৃবৃন্দরা।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.