কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল)’র বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠান ২১ জানুয়ারী প্রধান শিক্ষক এ.কে.এম. আলমগীরের সভাপতিত্বে শিক্ষক নুরুল ইসলাম ও নুরুল আমিন হেলালীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে – আলহাজ্ব আবদু ছালাম বাবুল, মোহাম্মদ ফেরদৌস, ফেরদৌস আলম, শামীম শহীদ, মো. শহিদুল হক, ইরান বাহার ও আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী।
এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ বিদায়ী ও নবাগত বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল সকাল ৭টায় খতমে কোরআন ও তাহলীল, সকাল ৮টায় নবীন শিক্ষার্থীদের বরণ, সকাল সাড়ে আটটায় বিদায়ীদের বরণ ও আলোচনা ও দুপুর দেড়টায় প্রীতিভোজ সম্পন্ন হয়। এ বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গনে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.