সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ কলেজে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাহ কলেজে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ফরিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে নবাগত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্টিত হয়।

১৪ মার্চ দুপুরে কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, লে.কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবু তালেব।

এতে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক শফিকুর রহমান, জসিম উদ্দিন, অধ্যাপিকা জেবুন্নেছা সায়রাসহ অন্যন্যা শিক্ষক-শিক্ষিকা, সাবেক জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সাংসাদের একান্ত সহকারী মিজানুল হক, ঈদগাঁও আ,লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুহেনা বিশাদ, সাধারণ সম্পাদক ইরফানুল করিমসহ স্নাতক সম্মান (১ম বর্ষ), স্নাতক পাশ (১ম বর্ষ) ও একাদশ শ্রেনীর বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.