
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশব্যাপী সরকারিভাবে আনন্দ উৎসব উদযাপনের আলোকে কক্সবাজার সদরের একমাত্র ঐতিহ্যবাহী নারী শিক্ষাঙ্গন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, স্কুল কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে ২৫ নভেম্বর সকাল ১১টার দিকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন -ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, স্কুলের দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মিনুন্নাহার বেগম, হেলাল উদ্দিন, আহমদ কবির, মোস্তাফিজুর রহমান, কবির আহমদ, নুরজাহান বেগম, ফরিদুল আলম, রাজন আচার্য্য, কিশোর পাল, মোহাম্মদ দেলোয়ার হোছাইন, মোশের্দুল ইসলাম, জুয়েল কান্তি ধর, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি সহ আরো অনেকে। এছাড়া ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও শোভাযাত্রা বের হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.