সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের একমাত্র নারী শিক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম শুভ জন্মদিন পালিত হয়েছে ঝাকঁজমক পূর্ন পরিবেশে।

এ উপলক্ষে ১৭ মার্চ সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক র্যালী বের হয়। পরর্বতীতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন -বিদ্যালয়ের দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষিকা মমতাজ সাঈদা আজিম, পরিচালনা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন বাবুল, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ শিক্ষক শিক্ষিকা ও অসংখ্য শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী শিশু কিশোরদের মাঝে খাবার বিতরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.