
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আন্তর্জাতিক নারী দিবসে কক্সবাজার সদরের ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেয়ার বাংলাদেশের উদ্যোগে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সকাল দশটায় বিদ্যালয় থেকে র্যালীটি শুরু করে ষ্টেশন প্রদক্ষিন শেষে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব আলতাজ উদ্দিন আহমদ, সহকারী শিক্ষক আহমদ কবির, রাজন আচায্যে, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, শিক্ষক মুহসিন কবির, জুয়েল কান্তি দেসহ শিক্ষার্থী এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.