সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী আমিন চট্টগ্রাম থেকে আটক

ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী আমিন চট্টগ্রাম থেকে আটক

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী, ডাকতি অপহরণ সহ নানা অপকর্মের হোতা বিভিন্ন মামলার পলাতক আসামী ঈদগড় করলিয়ামুরা এলাকার সাবের সওদাগরের পুত্র নূরুল আমিনকে রামু থানার এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম চাঁদগাঁও থানা এলাকা থেকে আটক করে। গত ২৯ জানুয়ারী রাত ১১টার দিকে তাকে আটক করতে সক্ষম হয়।

এই বিষয়ে অভিযানকারী এএসআই মোরশেদ জানান, ওই সন্ত্রাসীকে ধরতে ইতিমধ্যে তারা বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। অবশেষে আটক করতে সক্ষম হয়। আলোচিত ওই সন্ত্রাসী আটকের ঘটনায় এলাকার শত শত মানুষ যোগাযোগ মাধ্যমে অভিযানকারী পুলিশকে অভিনন্দন জানাতে দেখা যায়।

জানা যায়, আটক সন্ত্রাসী নূরুল আমিন ঈদগড়ের অনাইয়া ডাকাতের স্ত্রীর বড় ভাই। আটক আমিন, এক সময় অনাইয়া বাহিনীর সাথে লিপ্ত হয়ে বাইশারী ও ঈদগড় এলাকায় ত্রাস সৃষ্টি করে ডাকাতি, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজী সহ নানা অপকর্ম করে বেড়াতো এলাকাবাসী সূত্রে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.