সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগড়ে অপহৃত ৩জন ছাড়া পেয়েছে

ঈদগড়ে অপহৃত ৩জন ছাড়া পেয়েছে

ঈদগড়ে অপহৃত ৩জন ছাড়া পেয়েছে

হামিদুল হক; ঈদগড়:

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্যসহ অপহৃত ৩ জন ছাড়া পেয়েছে। শুক্রবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে ঈদগাঁও পুলিশের তৎপরতায় তারা ছাড়া পায় বলে জানা গেছে।

জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আবুল ফজলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এ্যাম্বুলেন্সে করে বাড়ী ফেরার পথে এ্যাম্বুলেন্সে থাকা রোগী আবুল ফজল’র পিতা মোঃ আবু বকর, বাইশারী ইউপি মেম্বার আবু তৈয়ব এবং রোগীর আত্মীয় চকরিয়ার শাহ আলম কে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। শুক্রবার ভোর ৫টার দিকে ঈদগাঁও-ঈদগড় ঢালা এলাকায় তাদের অপহরণ করা হয়।

পুলিশ জানায় শুক্রবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে তাদের তৎপরতায় কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের গজালিয়ার গহীণ পাহাড়ী এলাকায় থেকে তাদের উদ্ধার করা হয়। অপহৃতদের উদ্ধারের পর ঈদগাঁও ফাঁড়িতে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সূত্র জানায়, ধারাবাহিকভাবে মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পেয়েছে। ভয়ে কেউ মুখ খুলছেনা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.