সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শরণার্থী সমাচার / ঈদগড়ে উপজাতি পাড়ায় পুলিশ পাহারা জোরদার

ঈদগড়ে উপজাতি পাড়ায় পুলিশ পাহারা জোরদার

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রামু উপজেলার ঈদগড় রাখাইন পাড়ায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ মো:লিয়াকত অালীর নির্দেশে ঈদগড় চৌধুরী (রাখাইন) পাড়া ও বৈদ্য (রাখাইন) পাড়ায় গত ১৪ সেপ্টেম্বর সকাল থেকে অস্থায়ী ভাবে পুলিশ পাহারা বসানো হয়েছে।

মায়ানমার অারাকান রাজ্যে মুসলিম জাতিগোষ্ঠীর উপর সে দেশের অাইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যাযঙ্গ চালানো হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের জড় উঠেছে। সে সুযোগে কোন গোষ্ঠী যাতে ঈদগড়ে অবস্থানরত রাখাইন জনগোষ্ঠীর উপর হামলা চালাতে না পারে সে জন্য পলিশ প্রসাশন পাহারা জোরদার করে।

বৈদ্যুপাড়ার অধিবাসী ডা: মংথুয়াইলা জানান এলাকায় অবস্থানরত পুরাতন অারাকন মোজাহিদ সদস্যরা অামাদের উপর হামলা চালাতে পারে এই রকম একটি ভয় অামাদের মাঝে ছিল। অামাদের পাড়ায় পুলিশ পাহারা জোরদার করায় এখন অামরা নিরাপত্তাবোধ করছি। রামু থানার এ এস অাই মোরশেদ অালম জানান অফিসার ইনচার্জের নির্দেশে ১৫ সেপ্টেম্বর থেকে ঈদগড়ে অবস্থিত দুইটি রাখাইন পাড়ায় অস্থায়ীভাবে পুলিশ পাহারা বসানো হয়েছে। ঘটনা মোকাবেলায় উপজাতীয় রাখাইন পাড়ায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ মো: লিয়াকত অালীর নির্দেশে ঈদগড় চৌধুরী (রাখাইন) পাড়া ও বৈদ্য (রাখাইন) পাড়ায় গত ১৪ সেপ্টেম্বর সকাল থেকে অস্থায়ী ভাবে পুলিশ পাহারা বসানো হয়েছে।

মায়ানমার অারাকান রাজ্যে মুসলিম জাতিগোষ্ঠির উপর সে দেশের অাইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। সে সুযোগে কোন গোষ্ঠি যাতে ঈদগড়ে অবস্থানরত রাখাইন জনগোষ্ঠীর উপর হামলা চালাতে না পারে সে জন্য পলিশ প্রসাশন পাহারা জোরদার করে।

ঈদগড় আর আর এফ পুলিশ ক্যাম্প ইনচার্জ আবুল হাসেম জানান, উপজাতীয় পাড়ায় সার্বক্ষণিক পুলিশ পাহারার পর ও আমারা যে কোন অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সে জন্য কড়া নজর রাখছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.