
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজার সংলগ্ন এক বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
জানা যায়, ১৮ মার্চ সোমবার বেলা ২ টার সময় ঈদগড় বাজার সংলগ্ন পূর্ব রাজঘাট এলাকার মরহুম ছৈয়দ আকবরের বাড়ীতে আগুন লাগে। খবর পেয়ে এলাকাবাসী কলসি ও বালতিতে করে পাশ্বের নদী পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঈদগড় পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এ এস আই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরাও এগিয়ে আসে ।
এ এস আই মোরশেদ আলম ঈদগড়ের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈদগড়ের মানুষ একে অপরের বিপদে এই ভাবে এগিয়ে আসে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আজকে সবাই এগিয়ে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, বিদ্যুৎতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.