সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঈদগড়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Lash - Hamidul Hoque 6-9-16

হামিদুল হক, ঈদগড় :

কক্সবাজার জেলার আলোচিত ও আতঙ্কিত জনপদ ঈদগড়ের ঢালা এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া ঢালায় পুলিশ টহল চৌকির একটু দক্ষিণে মাটিতে পড়ে থাকা গুলিবিদ্ধ একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত এলাকাবাসীর সহযোগিতায় লাশের পরিচয় স্বনাক্ত করে। গুলিবিদ্ধ লাশটি সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে জাহেদুল্লাহর বলে পুলিশ জানায়।

উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা যায়, নিহত জাহেদুল্লাহ আইন বিরোধী বিভিন্ন কাজে জড়িত ছিল। হয়ত যে কোন বিষয় নিয়ে দূর্বৃত্তদের সাথে গুলাগুলিতে সে নিহত হতে পারে বলে তারা মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের আইসি ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে পথচারীদের নিকট ঢালা এলাকায় একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনার বিষয়ে তদন্ত না করে এখন কিছুই বলা যাচ্ছে না।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.