হামিদুল হক; ঈদগড়:
ঈদগড়ে সিলিং ফ্যানে রশি বেঁধে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী। ২৩ অক্টোবর মোহাম্মদ শরিফ পাড়ায় ঘটনাটি ঘটে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাহ ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষ ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী রেজিনা আক্তার শুক্রবার জুমার নামাজ চলাকালে নিজ বাড়ীর সিলিং ফ্যানে রশি বেঁধে তাতে ঝুলে আত্মহত্যা করে। সে কক্সবাজার জেলার সদর উপজেলার ঈদগড় মোহাম্মদ শরিফ পাড়ার নুরুল আজিম প্রকাশ কালুর মেয়ে।
শুক্রবার রেজিনা আক্তারকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পিতা তাকে পড়ার রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পিতামাতার সাথে অভিমানের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়দের অভিমত। প্রশাসনিক অনুমতি না মেলায় রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের দাফন সম্পন্ন হয়নি। মরদেহ নিজ বাড়ীতেই ছিল। পুলিশও ঘটনাস্থলে যায়নি। এ ঘটনায় শোকাহতদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ঈদগাহ ফরিদ আহমদ (ডিগ্রী) গভর্নিং বড়ির অভিভাবক সদস্য মোখতার আহমদ ও সাংবাদিক মো. রেজাউল করিম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.