নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে জনি ও কালু নিহতের ঘটনায় খুনিদের গ্রেপ্তার এবং নিরাপদ সড়কের দাবীতে শান্তিপূর্ণ হরতাল চলছে।
১৫ অক্টোবর সকাল ৬টা থেকে হরতাল কর্মসুচী শুরু হয়। তবে যানবাহন চলাচল ও দোকান পাট বন্ধ রয়েছে।
সুশীল সমাজ, রাজনৈতিক, ব্যবসায়ী, মালিক-শ্রমিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই হরতাল অনুষ্টিত হতে যাচ্ছে।
সচেতন যুবক ঈদগড়ের আবুল কাসেম জানান, খুনিদের গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবীতে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.