হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা ঈদগড় ইউনিয়নে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। শুক্রবার ৩১শে মার্চ সকাল ৮ টার দিকে এ ঘটনা সংঘটিত হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড় ৬নং ওয়ার্ড বড়বিল এলাকার বাসিন্দা সাহাব মিয়ার পুত্র মোঃ এখলাছ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঈদগাঁও উপজেলার বোয়ালখালী এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হকের মেয়ে শাকিলা আক্তার। গৃহবধূ শাকিলা আক্তার চার মাসের অন্ত:স্বত্ত্বা ছিলো বলে তা পারিবারিক সূত্রে জানা যায়।
নিহত শাকিলার বাবা নুরুল হুদা জানান, তার মেয়েকে প্রায়সময় শ্বশুর বাড়ির লোকজন নানা ভাবে নির্যাতন করতো। তাই তাঁর মেয়ে এই নির্যাতনে মারা যায় বলে দাবি করেন এবং এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
অপরদিকে শ্বশুর বাড়ির লোকজনের দাবি, শাকিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যা নিয়ে এখন সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
বর্তমানে গৃহবধূ শাকিলা আক্তারের নিথর দেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই জাফর উল্যাহ বলেন, লাশ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) এরপর জানা যাবে মৃত্যুর আসল রহস্য।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.