হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশের অভিযানে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী মাদক সম্রাট আবু তাহের( ৪৭) গাঁজাসহ আটক হয়েছে।
জানা যায়, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুরের নির্দেশে ঈদগড়ে বিশেষ দায়িত্বরত রামু থানার এ এস আই মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গত ২৮ জানুয়ারী দুপুরে অভিযান চালিয়ে বাজার থেকে ঈদগড় পূর্বরাজঘাট এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র আবু তাহেরকে গাঁজাসহ গ্রেফতার করে।
সে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে চলেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজনের নিকট সে নিয়মিত গাঁজা বিক্রি করে আসছে। তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। এ এস আই মোরশেদ আলম জানান, গাঁজাসহ আটক আবুতাহেরের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
দীর্ঘ দিনের গাঁজা ব্যবসায়ী আবু তাহেরকে আটক করায় রামু থানার ওসি আবুল মনসুর ও অভিযান পরিচালনাকারী এ এস আই মোরশেদ আলমকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.