
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে আবারও পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে৷
জানা যায়, গত ১জুন দুপুরে ঈদগড়ে বিশেষ দায়িত্বে থাকা রামু থানার এএসআই মোরশেদ ও ঈদগড় পুলিশ ইনচার্জ জসিম উদ্দীনের নেতৃত্বে ঈদগড় ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা ওলা মিয়ার স্ত্রী মোহছেনা আকতারকে গাঁজা বিক্রি করার সময় গোপন সূত্রে খবরের ভিত্তিতে তার বাড়ি থেকে ১কেজি৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে৷
আটক মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান, মাদক বিরুদ্ধাভিযানে নেতৃত্বদানকারী পুলিশ অফিসার মোরশেদ৷ ধৃত মহিলা দীর্ঘকাল থেকে ঈদগড়ে বাংলা মদ, গাঁজা সহ বিভিন্ন রকম মাদক বিক্রি করে আসছিল বলে এলাকাবাসী জানান৷
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.