সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

ঈদগড়ে গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে৷

জানা যায়, গত ১৯ মে রাত ৮ টায় মাদক বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে রামু থানার এএসআই মোরশেদের নেতৃত্বে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় পূর্বরাজঘাটা এলাকার মৃত মোজাহের আহামদের পুত্র আবু তাহেরকে তার বাড়ি থেকে গাজা বিক্রির সময় ২৫০ গ্রাম গাজাসহ আটক করে৷

এএসআই মোরশেদ জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে মামলা নং(২৭-তাং ২০-৫-১৮) ৷

এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি জানান, স্থানীয় কিছু সুবিধাভোগী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকা মাদক সম্রাট আবুতাহের দীর্ঘ দিন থেকে বিভিন্ন মাদক খুচরা বিক্রি সহ পাইকারী ব্যবসা করে আসছিল৷ ঈদগড়ে পবিত্র রমজান মাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় পরিচ্ছন্ন এবং সাহসী পুলিশ অফিসার মোরশেদকে এলাকাবাসী সাধুবাদ জানান৷

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.