
হামিদুল হক, ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসে নিম্নমানের খেজুর আমদানী করে খোলা এবং প্যাকেটজাত করে অবাদে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ঈদগড় বাজারে মুদি দোকান, ফলের দোকান, হোটেলসহ ছোট বড় ইফতারের দোকানগুলোতে প্রশাসনের লোকজনের সামনে ওইসব নিম্নমানের খেজুর বিক্রি করা হলেও তরা যেন দেখেও না দেখার ভান করে। রোজাদারেরা হাট, বাজার থেকে চড়াদামে ওইসব নিম্নমানের খেজুর কিনে খেতে না পেরে ফেলে দিচ্ছেন বলে অনেকে জানিয়েছেন।
স্থানীয় মোঃহোছন নামের এক ক্রেতার সাথে কথা হয়। তিনি ঈদগড় বাজারের এক দোকানে খেজুর কিনতে গিয়ে দেখেন প্যাকেটজাত করা খেজুরগুলো নিম্নমানের এবং প্যাকেট চুয়ে রস পড়ছে, ধূলা বালিতে ও ভরা। আবার দামও নাগালের বাহিরে। তিনি আরো জানান, রমজানের আগে যে খেজুর ১২০ টাকা থেকে ১৩০ টাকা বিক্রি হতো তা এখন ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১৬০ টাকা থেকে ১৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারের খেজুর ব্যবসায়ী রহিমের সাথে কথা হলে তিনি জানান, আগের তুলনায় অনেক বেশি মূল্যে খেজুর কিনতে হচ্ছে আমাদের। তাই বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে। যদি লাভই না হয় তাহলে ব্যবসা করে কি লাভ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.