হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে দেদারছে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ড্রিংক্স, বিপদগামী হচ্ছে যুব সমাজ। এদিকে এসব যৌন উত্তেজক ড্রিংস ধারাবাহিকভাবে সেবন করলে যৌন ক্ষমতা হারিয়ে যাওয়াসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে চিকিৎসকদের অভিমত।
সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় এলাকাটি জনসংখ্যায় ভরপুর এবং ব্যস্ততম হওয়ায় এখানে মাদকসহ বিভিন্ন এলাকা থেকে চোরাচালানি পণ্য আসে। এতে করে এলাকার যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু এবার দেখা মিললেও মাদকের রাজ্যে যৌন উত্তেজক ড্রিংক্স সেবনে যুবকরা বেশি আগ্রহী হয়ে উঠেছে। মাদকের পাশাপাশি এখন বাজারের অলিগলিতে ও দোকানে মিলছে বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক ড্রিংক্স।
ঈদগড় বাজারসহ বিভিন্ন গ্রামীণ দোকানে দেখা গেছে, যৌন উত্তেজক ড্রিংক্স হিসাবে দেদারছে বিক্রি হচ্ছে হরস ফিলিং, জিংসিন রাজ, কিংস, সেভেন হর্স, হাই ড্রিংক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক ড্রিংক্স। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, যৌন উত্তেজক এসব ড্রিংক্স সেবন করে যুবকরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে।
যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধে আজ যুবকরা জড়িয়ে পড়ায় অভিভাবকরা চরমভাবে উদ্বিগ্ন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।
ঈদগড়ের এক স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসক জানান, এসব যৌন উত্তেজক ড্রিংক্স সেবনে যৌন শক্তি হারিয়ে যাওয়াসহ চরম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। দীর্ঘমেয়াদী সেবনের ফলে মানসিক সমস্যা ও কিডনী নষ্ট হতে পারে। এমনকি ক্যান্সারের মত মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ও রয়েছে। বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নজর দেওয়া দরকার বলে মনে করেন এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.