সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে পুলিশের অভিযান : ২ পলাতক আসামী আটক

ঈদগড়ে পুলিশের অভিযান : ২ পলাতক আসামী আটক

পলাতক ২ আসামী গ্রেপ্তার

হামিদুল হক, ঈদগড় :

কক্সবাজার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে ২জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। জানা যায়, একসময়ের ক্রাইম পয়েন্ট ঈদগড়ে রামু থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সে ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারী রাতে ঈদগড়ে বিশেষ দায়িত্বরত রামু থানার এএসআই মোর্শেদের নেতৃত্বে ঈদগড় চরপাড়া ও ধুমছাকাটা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী সাদ্দাম হোসেন, পিতা ইছহাক মিয়া ও হেলাল উদ্দীন নামের ২জনকে আটক করে।

উল্লেখ্য গত জানুয়ারী মাসে এ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানে ঈদগড় করলিয়ামুরা এলাকার আবদুল খালেকের পুত্র সাজাপ্রাপ্ত আসামী জসিম উদ্দীনসহ ৮জন আসামী আটক হয়।

পুলিশের ধারাবাহিক অভিযানে সময়ের আলোচিত ডাকাত ও অপহরণকারীদের অভয়ারণ্য এলাকা ঈদগড়ের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে বলে জানান এলাকার সচেতন ব্যক্তি মহল। তারা জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখার দাবী জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.