সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ঈদগড়ে পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে পুলিশের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকালে ক্যাম্পে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি রামু থানা এস আই সেলিমের নেতৃত্বে সকল পুলিশ সদস্যদের নিয়ে একটি র‍্যালিও করা হয়।

এছাড়া ঈদগড় হাইস্কুল প্রাঙ্গনে শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি পেশ করা হয়।

এ সময় ঈদগড় পুলিশ ক্যাম্প আই সি মো: ইউছুপ, সাংবাদিক কামাল শিশির, মাসেদুল হক আরমান, যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, যুবনেতা আবদু রহমান, ছাত্রলীগ নেতা ওসমান সরওয়ারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.