এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার জেলার রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন খ্যাত ঈদগড়ে ফের গভীর রাতে ৪ ব্যক্তিকে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবীর খবর পাওয়া গেছে।
জানা যায়, ১১ অক্টোবর গভীর রাতে ঈদগড় ইউনিয়নের তুলাতলি বনাঞ্চলে ধান পাহারারত অবস্থায় টংঘর থেকে অপহরণকারীচক্র কর্তৃক ঈদগড়ের ধুমছাকাটা এলাকার ৪ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে অপহরণকারীরা হল ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার ছগির আহমদের পুত্র নুরুল আজিম (৩৭), মৃত মকবুল আহমদের পুত্র শাহ আলম মিস্ত্রী (৫৫), মৃত নুর হোছনের পুত্র জাফর আলম (৫২) ও আবদু শুক্কুর (১৬) বলে জানা যায়।
অপরদিকে রামু থানার এএসআই জাহেদুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো ও ঈদগড় আর.আর.এফ পুলিশ ক্যাম্পের আইসি মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে একদল পুলিশ ১২ অক্টোবর সকাল থেকে অভিযান পরিচালনা করে। তবে অপহরণকারীচক্ররা মুঠোফোনে অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবী করছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, ঈদগড়ে একের পর এক অপহরণ আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.