
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে তুলাতলী বন বিটে ২৯ ডিসেম্বর সকাল ১১টায় বন্য প্রাণীর নিরাপদ আবাস্থল করার লক্ষে তথা বন্য হাতি সংরক্ষণে কক্সবাজার উত্তর বন বিভাগের সহায়তায় ঈদগড় রেঞ্জের উদ্যোগে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারি বন সংরক্ষক মো: সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, সাংবাদিক শওকত ইসলাম, সাংবাদিক কামাল শিশির, ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জাফর উল্লাহ।
এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য, মো: শাহজাহান, মনিরুজ্জামান, আবুল কালাম, শহিদুল ইসলাম, বদরুজ্জামান।
হাফেজ নুরুল হুদার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন, রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী, ঈদগড় বিট কর্মকর্তা মোস্তাজিজুর রহমান, মোরশেদ কবির, তুলাতলী বিট কর্মকর্তা নুর নবী, বাইশারী বিট কর্মকর্তা জহিরুল ইসলাম।
সভায় অতিথিরা বলেন, হাতি সংরক্ষণে সবার এগিয়ে আসা উচিত। হাতি সংরক্ষণ করা সবার নৈতিক দায়িত্ব। সরকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতি পূরণ দিচ্ছে। পাশাপাশি হাতি সংরক্ষণে এক বছরের ভিতরে জঙ্গল ঈদগড়ে অভায়ারণ্য গড়ে তুলা হবে। এছাড়া বিদ্যুতের শক দিয়ে হাতিসহ বিভিন্ন বন্য প্রাণী হত্যা না করার অনুরোধসহ বণ্য প্রাণী হত্যার দায়ে আইনের শাস্তির কথা তুলে ধরেন।
সভা শেষে রামু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ডিএফও এবং এসিএফ, রেঞ্জ কর্মকর্তা, পুলিশ, বিট কর্মকর্তাসহ বন প্রহরীদের উপস্থিতিতে ঈদগড় পানিস্যাঘোনা এলাকায় বনভূমিতে গড়ে তোলা কালুর বিল্ডিং বাড়িটিতে অভিযান পূর্বক উচ্ছেদ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.