সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

ঈদগড়ে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে বিষপান করে মনজুর আলম (৪৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত ১১ নভেম্বর সোমবার রাতে এ ঘটনা ঘটে। মনজুর আলম ঈদগড় ২ নং ওয়ার্ডের হাসনাকাটা এলাকার বাসিন্দা ও ৪ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনজুর সোমবার রাতে পরিবারিক কলহে অভিমান করে বাড়ির নিকটবর্তি হাসনাকাটা আশ্রয়ণ কেন্দ্রের পাশে বিষপান করলে খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার্থে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। গতকাল রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে পরিবার সূত্রে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে ছিল।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.