সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ : মোটরসাইকেলসহ চালক আটক

ঈদগড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ : মোটরসাইকেলসহ চালক আটক

ফাইল ফটো

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

গত ২৪ জানুয়ারী দুপুরবেলায় ঈদগড়- বাইশারী সড়কের পানিশ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদগড় পানিশ্যাঘোনা এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র মোক্তার আহামদ রাস্তা পারাপারের সময় বাইশারীর দিক থেকে আসা মোটর সাইকেলটি একপর্যায়ে ধাক্কা দেয় ৷ এতে মোক্তার আহামদ সহ অন্যান্যরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যায়৷ পরে মোক্তার আহামদকে ফোয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুইজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী দুর্ঘটনায় কবলিত মোটরসাইকল ও চালককে আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন৷

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.