সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগড়ে শিক্ষকসহ আটক-৪

ঈদগড়ে শিক্ষকসহ আটক-৪

Handcuff - 13 (d)এম আবু হেনা সাগর, ঈদগাঁও

রামু উপজেলার ঈদগড়ে যৌথ অভিযানে শিক্ষকসহ ৪জনকে আটক করার খবর পাওয়া গেছে।

জানা যায়, ১৫ নভেম্বর গভীর রাত থেকে ভোর ৭ টা পর্যন্ত এ অভিযানে ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, ১৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার আহমদ, ঈদগড় বাজারের কুলিং কর্ণার ব্যবসায়ী ফোরকান আহমদ ও কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে।

এ অভিযানে র‌্যাব, উখিয়া সার্কেল, চকরিয়া সার্কেল, রামু থানার ওসি, ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের আইসি ও বান্দরবানের একদল পুলিশ অংশ নেয়। এদিকে একই দিন সকাল ১০টার দিকে ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয় ও ১৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা আটককৃত শিক্ষকদের মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল ঈদগড় বাজার প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের আইসি ইউছুপের সাথে মুঠোফোনে কথা হলে তিনি পাহাড়ী ইউনিয়ন খ্যাত ঈদগড়ে যৌথ অভিযান পরিচালনার কথা স্বীকার করেন। অপরদিকে রামু থানার ওসির সাথে কথা হলে তিনিও অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.