সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

http://coxview.com/?attachment_id=64294

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলা ঈদগড়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ২৬ জানুয়ারী রাত ৮ টায় ঈদগড় বাজার অফিসে অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড সভাপতি আবুল বশরের কোরঅান তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতির বক্তব্যে ঈদগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ আহবায়ক সাংবাদিক কামাল শিশির বিনম্র চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দূরদর্শী নেতৃত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু মিশে আছেন বাংলার আকাশে, সাগর আর বাতাসে, বাংলার প্রকৃতি আর আপামর বাঙ্গালির মানসপটে। বঙ্গবন্ধুকে কখনো বাঙ্গালীর হৃদয়ের মনিকোঠা থেকে সরানো যাবেনা।

এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় সবাকে শামিল হয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজা।

বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নুরুল আমিন সওদাগর, আকতার আহমদ, ৪নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ফিরোজ আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি সাবেক মেম্বার মুফিজুর রহমান, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাক্তার সজল শর্মা, বদিউল আলম মিস্ত্রি, ৫নং ওয়ার্ড সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক নুর কামাল, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোলতান আহমদ, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য আবুল কালাম ও নুরুল হক।

এ সময় সদস্য শফিক বাবুল, মিজান, নাছির উদ্দিন, মো:আলম, জাফর আলম, শাহাব উদ্দিন, ছৈয়দনুর ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় আগামী ঈদগড় ইউপি নির্বাচনে সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আহবায়ক সাংবাদিক কামাল শিশিরকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করার সিন্ধান্ত গৃহীত হয় এবং দলিয় প্রতিক নৌকা বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.