সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠিত

ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠিত

http://coxview.com/wp-content/uploads/2020/12/A-leeg-Kamal-31-12-20.jpeg

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩১ ডিসেম্বর ঈদগড় বাজার অফিস প্রাঙ্গনে বিকাল ৪টায় সাংবাদিক কামাল শিশিরের সভাপতিত্বে কমিটি গঠনকালে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী।

প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক তপন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, বীর মু্ক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ, আবুধাবী সেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা ওসমান গণি।

সভায় কোরআন তেলাওয়াত করেন যুগ্ম আহবায়ক বদিউল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এম এইচ আরমান।

বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, ডাক্তার সজল শর্মা, হারুনুর রশিদ, ওসমান গনি, মো:হাশেম, সোলতান আহমদ, আবুল বশর, ওমর ফারুখ, মমতাজ আহমদ, মিজানুর রহমান বুলেট, হারুনুর রশিদ, মুফিজ মেম্বার, নুরুল হুদা, বাবুল ইব্রাহিম।

সভায় সবার সম্মতিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং রামু-কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বকে আরো গতিশিল করার লক্ষে সাংবাদিক কামাল শিশিরকে আহবায়ক, মাষ্টার জসিম উদ্দিন কামরুল আমিন, সেলিম উল্লাহ বাহাদুরকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন রামু উপজেলা কমিটি।সেই সাথে পূর্বের কমিটি বিলুপ্ত করেন।

সভায় অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের বিকল্প নেই। পাশাপাশি নেতা কর্মীদের সুখে দু:খে পাশে থাকার জন্য আহবায়ক কমিটিকে নির্দেশ দেন।

এছাড়া আহবায়ক কমিটির নেতৃত্বে আগামী এক মাসের মধ্যে ৯ ওয়ার্ডে কমিটি গঠনের সিন্ধান্ত গৃহীত হয়। এরপরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভায় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো নেতা কর্মীদের বিপদে আপদে, সুখে দু:খে সব সময় পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।

নব গঠিত আহবায়ক কমিটিসহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় ৯ ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.