কক্সবাজার রামুর ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ৪ ও ৯ নং ওয়ার্ড কমটি গঠন করা হয়েছে। ২৪ জানুয়ারী পূর্বরাজঘাট অফিস প্রাঙ্গনে রাত ৮ টায় ডাক্তার ফিরোজ আহমদ ও ২০ জানুয়ারী করলিয়ামুরা অফিস প্রাঙ্গনে মো: করিমের সভাপতিত্বে কমিটি গঠন কালে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।
প্রধান আলোচক ছিলেন, ঈদগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ আহবায়ক সাংবাদিক কামাল শিশির।
প্রধান বক্তা ছিলেন, যুগ্ম আহবায়ক কামরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, নুরুল আবছার সোনা মিয়া, নুরুল হক, শফিক বাবুল, রেজাউল করিম রেজা, ডাক্তার সজল শর্মা, চৌকিদার নুরুল হুদা।
সভায় কোরআন তেলাওয়াত করেন নুরুল আমিন ও আবুল কাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন জাফর আলম।
বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, ডাক্তার সজল শর্মা, হারুনুর রশিদ, ওসমান গনি, মো: হাশেম, সোলতান আহমদ, আবুল বশর, ওমর ফারুখ, মমতাজ আহমদ, মিজানুর রহমান বুলেট, হারুনুর রশিদ, মুফিজ মেম্বার, নুরুল হুদা, বাবুল ইব্রাহিম, বদিউল আলম, জাফর আলম ও আকতার আহমদ।
সভায় সবার সম্মতিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং রামু-কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বকে আরো গতিশিল করার লক্ষে ডাক্তার ফিরোজ আহমদকে সভাপতি, বিজন দে কে সাধারণ সম্পাদক, জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৪ নং ওয়ার্ড এবং মো: করিমকে সভাপতি, নুর কামালকে সাধারণ সম্পাদক, ছাহ্লাছিংকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট ৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করেন ইউনিয়ন আহবায়ক কমিটি।
সভায় অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের বিকল্প নেই। পাশাপাশি নেতা কর্মীদের সুখে দু:খে পাশে থাকার জন্য নব নির্বাচিত কমিটিকে নির্দেশ দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.