হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামীকে আটক করেছে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় টেকনাফ থানার পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় পানিশ্যাঘোনা এলাকার মৃত ইউছুপ আলীর পুত্র মোজাম্মেল হককে তার বাড়ি থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মোজাম্মেল তার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী হত্যা মামলার আসামী৷ ঈদগড়ে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.