সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়-ঈদগাঁও সড়কে কার্পেটিংসহ উন্নয়নের কাজ শেষ না হতেই সড়কে ভাঙ্গন

ঈদগড়-ঈদগাঁও সড়কে কার্পেটিংসহ উন্নয়নের কাজ শেষ না হতেই সড়কে ভাঙ্গন

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে কার্পেটিং সহ উন্নয়নের কাজ শেষ না হতেই সড়কে ভাঙ্গন ও পাহাড়ী ঢলে তলিয়ে গিয়ে সড়কটি ক্ষতবিক্ষত হয়ে দিন দিন চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। ঈদগড়-ঈদগাওঁ সড়কটির কার্পেটিংসহ উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।

গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে সড়কটির ভোমরিয়াঘোনা গর্জন বাগানের পাশের স্থান সহ পানের ছড়া ঢালা থেকে শুরু করে গজালিয়া পর্যন্ত প্রায় ১ কি:মি: সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন বড় বড় গর্তসহ অনেক জায়গা তলিয়ে যেতে শুরু করেছে। এই অবস্থা অব্যাহত থাকলে সড়কের ১ কি:মি: অংশটি বিলিন হয়ে যাওয়ার অাংশকা দেখা দিয়েছে। এই যেন উন্নয়নের কাজ শেষ না হতেই সড়ক শেষ।

পানেরছড়া ঢালা এলাকা থেকে গজালিয়া পর্যন্ত এই ১ কি:মি: সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.