
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি টেক্সী দুর্ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছে।
জানা যায়, ১২ জুন বুধবার দুপুর ১২টায় ঈদগাঁও থেকে যাত্রীভর্তি করে বাইশারী যাওয়ার সময় ছগিরাকাটা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর একটি সিএনজি উল্টে যায়। এতে বাইশারী এলাকার হারুনর রশিদ ও মহিলাসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়।
উল্লেখ্য, অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে এসব যানবাহন চালানোর কারণে প্রায় সময় দুর্ঘটনা সংঘটিত হয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয় সচেতন যাত্রী সাধারণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.