সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে চড়া

ঈদগড় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে চড়া

হামিদুল হক; ঈদগড় :

পবিত্র রমযান মাসে পণ্যমূল্য বৃদ্ধি করলে সরকারিভাবে ‘কঠোর’ ব্যবস্থা গ্রহণের ঘোষণায় কোন পরোয়া নেই জেলার ঈদগড়ের অসাধু ব্যবসায়ীদের। ফলে এখানকার বাজারে দ্রব্যমূল্য চড়তে শুরু করেছে রোজার প্রথম দিন থেকেই। এই অবাধে বাড়তি মুনাফা লুটে নিচ্ছে তারা ৷ ঈদগড় বাজারে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম।

ক্রেতারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা তুলে নিতে সক্রিয় হয়ে উঠেছে। নিত্যপণ্যের দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- সরকারের এমন হুমকি-ধামকির মুখে ব্যবসায়ীরা আগেই ধাপে ধাপে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দাম বাড়ার পেছনে বিক্রেতারাও নানা অজুহাত দেখাচ্ছেন।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, দাম বেড়েছে চাল, ডাল, চিনি, ছোলা, পিঁয়াজ, রসুন, আদা, লবনসহ নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম। কাঁচা সবজির দামও কমছে না। অব্যাহত দাম বাড়ার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

রমযানের পণ্য হিসাবে পরিচিত ছোলা, চিনি, পিঁয়াজ, মসুর ডালের দাম প্রতিদিন ২ টাকা থেকে ৫ টাকা করে বাড়ছে।

ব্যবসায়ীরা জানান, রমযান প্রায় এক মাসে আগ থেকে হাতে গোনা কিছু ব্যবসায়ী পণ্য গুদামজাত করে রাখে। সরকারের নজরদারির অভাবেই তারা এই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বাজারে কোন তদারকিও নেই। এই সুযোগে ইচ্ছেমতো দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ছোলার দাম যেখানে ছিল কেজি প্রতি ৫৮ থেকে ৬০ টাকা আর এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একই অবস্থা পিঁয়াজের ক্ষেত্রেও। পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বেড়ে গেছে চিনির বাজারদর। প্রতিকেজি চিনি ৫০ টাকা থেকে বেড়ে এখন তা ৬০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। শশা, বেগুনসহ প্রায় সবধরণের সবজির দামও বেড়েছে ব্যাপকহারে। ফলমূলের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.