
হামিদুল হক; ঈদগড় :
অবহেলিত জনপদ ঈদগড়ে সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের শুভ উদ্বোধন হয়েছে।
২ ফেব্রুয়ারী শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি-স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজার জেলা প্রধান উপদেষ্টা ডাঃ মোহাম্মদ সাইফুদ্দীন ফরাজী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী ও সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মৌঃ ছৈদুল হক। এসময় গত ২৬জানুয়ারি হাসপাতাল পরিদর্শন ও সার্বিক সহযোগিতা করায় কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল কতৃপক্ষ। উদ্বোধনের দিন প্রায় ৫ শতাধীক রোগীদেরকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.