অনলাইন ডেস্ক :
টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে আজ সোমবার। গত বুধবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে গতকাল। ফলে আজ সোমবার থেকে রমজান মাসের তৈরি শিডিউল বাদ দিয়ে আবারও পুরাতন সময়সূচি অর্থাৎ ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস।
একমাস রোজা পালন শেষে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হয়েছে রোববার (২৩ এপ্রিল)।
এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।
এবছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকুরীজীবীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.