
অনলাইন ডেস্ক :
আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে আসছে ফিল্ম ‘নিকষ’। এবারের ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে ‘নিকষ’।
কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা। সকাল-সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাইবোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রং সুলতানার বোনের চোখে আছে ঠিকই।
শহুরে আধুনিক জীবনের আকাঙ্ক্ষা আর কৈশোরের সীমা ভাঙার ইচ্ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই।’ তবে কে না জানে, কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে। যে নিকষের অর্থ কষ্টিপাথর সেই নিকষই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ? জানতে হলে দেখতে হবে ওয়েব ফিল্মটি।’
রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকা আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.