সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদে খন্দকার বাপ্পী ও বর্ষার নতুন মিউজিক ভিডিও ‘জলে ভেজা চোখ’

ঈদে খন্দকার বাপ্পী ও বর্ষার নতুন মিউজিক ভিডিও ‘জলে ভেজা চোখ’

ঈদ সন্নিকটে। তাই নুতন গান তৈরির সময় শেষ পর্যায়ে এখন। তাছাড়া অডিওর পর এখন গানের মিউজিক ভিডিও দেখার প্রচলন বেড়ে চলেছে। এরই ধারায় এবার বড় আয়োজনে প্রাকৃতিক লোকেশনে শুটিং হয়েছে ‘জলে ভেজা চোখ’ গানের। গানটি লিখেছেন আশিক বন্ধু।

খন্দকার বাপ্পী ও বর্ঝার কন্ঠে ‘জলে ভেজা চোখ’ দ্বৈতগানটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে। সুর সঙ্গীত করেছেন ইশরাক হোসেন। একাধিক দৃষ্টিনন্দন জায়গায় গানের গল্পের সাথে মিল রেখে ভিডিওর শূটিং করা হয়েছে।

কক্সবাজার, সিলেট সহ দেশী টয়রোর স্টুডিওতে শূটিং হয়েছে। এখন মিউজিক ভিডিওটি দেখার পালা। এরইমধ্যে প্রোমো সবার নজর কেড়েছে। ফেসবুক, ইউটিউব থেকে বেশ সাড়া পড়েছে ‘জলে ভেজা চোখ’ গানের ভিডিওটির প্রোমো।

গানটি প্রসঙ্গে খন্দকার বাপ্পী বলেন, ‘এই ঈদের গানপ্রেমীরা ভালো একটি গান উপহার পাবেন, অনেক কষ্টে এবং যত্নে করা ‘জলে ভেজা চোখ’ গানটি। ভিডিও দেখে সবাই ভাববেন, আমাদের দেশে এতো সুন্দর লোকেশন আছে, যা গানের সাথে দারুণভাবে তুলে ধরা যায়। আমি আশাবাদী গানটি নিয়ে। অনেকদিন পর আমার গানের আরেকটি বড় বাজেটের মিউজিক ভিডিও গান প্রকাশ পাচ্ছে। আমি অনেক আনন্দিত। আশিক বন্ধু’র লেখায় এটি আমার প্রথম গান, তাই আরো বেশি মনোযোগী ছিলাম গানটার প্রতি। এজন্যই বিশেষভাবে কাজ করতে পেরেছি।

সূত্র:abnews24.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.