সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈর্ষাপরায়ণ বেলা হাদিদ

ঈর্ষাপরায়ণ বেলা হাদিদ

মার্কিন মডেল বেলা হাদিদ

মার্কিন মডেল বেলা হাদিদের সাবেক প্রেমিকের প্রেমে পড়েছেন পপ তারকা সেলেনা গোমেজ। সেলেনার নতুন প্রেমিক ‘দ্য উইকেন্ড’ একজন কানাডিয়ান পপ তারকা ও মডেল বেলা হাদিদের সাবেক প্রেমিক। নতুন প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে সেলেনাকে। এই নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন সেলেনার সাবেক প্রেমিক জাস্টিন বিবার। এবার মুখ খুললেন বেলা হাদিদ।

দীর্ঘদিন রিহ্যাবে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সেলেনা। প্রেমে জড়ানোর কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। ওদিকে জাস্টিন বিবার বলছেন, অনেকদিন পর লাইমলাইটে ফিরলেও তেমন প্রচার নেই সেলেনার। যে কারণে উইকেন্ডের সাথে সেলেনার মেলামেশার বিষয়টা বিবার প্রচারণা পাওয়ার কৌশল হিসেবে নিয়েছেন। একই কথা বললেন বেলাও। তার মতে, উইকেন্ডকে ব্যবহার করছেন সেলেনা।

একটি গণমাধ্যমে বেলা জানিয়েছেন, সেলেনা তার প্রাক্তন প্রেমিককে ব্যবহার করছেন। এই কথা নাকি উইকেন্ডকে জানিয়েছিলেন বেলা। কিন্তু তিনি সেটি অবিশ্বাস করেন। ঈর্ষাপরায়ণ হয়েই এমন মন্তব্য করছেন বেলা, একথাই নাকি বলেছেন দ্য উইকেন্ড।

সূত্র মতে, ক্রিসমাসের আগে থেকেই প্রেম করছেন সেলেনা ও উইকেন্ড। একসঙ্গে এখনও কোন অভিসারে না গেলেও বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে দুজনকে। একটি সংবাদ সূত্র বলছে, হয়ত সেলেনা এবং উইকেন্ড একসঙ্গে কোন গানের কাজ করছেন। এই কারণেই দুজন একসঙ্গে সময় কাটাচ্ছেন। যদিও অপরপক্ষ বলছে, তারা প্রেম করছেন। কারণ দুজনকে নাকি প্রকাশ্যে চুমু খেতে দেখা গেছে।

এই প্রসঙ্গে সেলেনা বলেন, ‘আমি উইকেন্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোন ভুল করি নি। আমার মনে হয় না আমি বন্ধুত্বের কোন নিয়ম ভেঙেছি। যতদূর মনে পড়ে, আমি এবং বেলা কখনই ভালো বন্ধু ছিলাম না।’

সূত্র:priyo.com,ডেস্ক/সম্পাদনা: গোরা

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.