
আরফাত চৌধুরী; উখিয়া :
উখিয়া রাজাপালং হিজিলিয়া স্টেশনে সিএনজি-স্পেশাল সার্ভিস মুখোমুখি সংর্ঘসে ১জন নিহত ও ৩ জন গুরতর আহত হয়েছে।
১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কক্সবাজার থেকে আসা সিএনজি ও টেকনাফ থেকে কক্সবাজার গামি স্পেশাল সার্ভিসের মুখোমুখি সংর্ঘসে জহিরুল ইসলাম(৫০) ঘটনাস্থলে নিহত হয়েছে। গাড়িতে থাকা ড্রাইভারসহ আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত জহরুল ইসলাম উখিয়া উপজেলা সহকারী প্রকৌশলী হিসেবে সদ্য যোগদান করেছেন। জহুরুল ইসলাম কুষ্টিয়া সদরের বাসিন্দা বলে জানান জহিরুল ইসলামের বন্ধু মোঃ মালেক।
আহতদের মধ্যে হলেন জহির আহমদ ড্রাইভার, উখিয়া, ফলিয়া পাড়া, আমিনুল ইসলাম, কুমিল্লা। এখনো আরো দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
শাহপুরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম জানান এক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাস্থল থেকে গাড়ি গুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছে বলে জানান।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.