সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ার আন্তঃ জেলা ডাকাত ছুরি কামাল আটক

উখিয়ার আন্তঃ জেলা ডাকাত ছুরি কামাল আটক

Jushan News 15-02-16 1pic - f1হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজার জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রকাশ ডাকাত চুরি কামাইল্যা (৩২)কে আটক করেছে উখিয়া থানা পুলিশ। ১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় উখিয়া থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শীর্ষ সন্ত্রাসী পালংখালী ইউনিয়নের বালুখালী শিয়াইল্যাপাড়া গ্রামের ছুরুত আলম প্রকাশ ছুরুইত্যা ডাকাতের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আটককৃত শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রকাশ ডাকাত চুরি কামাইল্যার বিরুদ্ধে খুন, ডাকাতি, লুণ্ঠন, সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা অপরাধে ১৯টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল উদ্দিন প্রকাশ ডাকাত চুরি কামাইল্যা (৩২) দীর্ঘ দিন ধরে এলাকা ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড করে আসছেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। উখিয়ার বালুখালী এলাকার আলোচিত আলমগীর ভুলু হত্যা মামলার অন্যতম আসামী বলে নিহত ভুলুর স্ত্রী রোজিনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.