উখিয়ার কোটবাজারে মধ্যযুগীয় কায়দায় দোকানের গ্রীলের সাথে বেঁধে বিবস্ত্র করে শাহাব উদ্দিন নামের এক কিশোরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। গত শুক্রবার কোটবাজার তোফাইল ফাতেমা শপিং কমপ্লেক্স এ ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, বিকাশের টাকা দেওয়াকে কেন্দ্র করে জালিয়াপালং ইউনিয়নের ইনানী চারা বটতলী গ্রামের মৃত আবু তাহেরের পুত্র শাহাব উদ্দিন (১৪)কে কোটবাজার তোফাইল ফাতেমা শপিং কমপ্লেক্সের ইলেকট্রিক ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট মালিক রত্নাপালং তেলিপাড়া গ্রামের হাকিম উদ্দিনের পুত্র ফরিদ উদ্দিন প্রকাশ পল্লী বিদ্যুৎ ফরিদ লোহার রড ও তার দিয়ে বেধড়ক প্রহার করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত শাহাব উদ্দিনকে উদ্ধার করে এবং ঘটনার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে ফরিদকে আটক করে থানায় নিয়ে যায়।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.