রফিক মাহামুদ, কোটবাজার:
কক্সবাজার জেলা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের অবহেলিত জনপদ গয়ালমারা-মোছারখোলা সড়কটি বেহাল দশায় পতিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী এতদঞ্চলে উন্নয়নের ছোয়া লাগেনি বিন্দুমাত্রও। প্রতিশ্রুতির বুলি দিয়ে সরকার আসে সরকার যায় কিন্তু এখনো পর্যন্ত এ অঞ্চলে কাঙ্খিত উন্নয়নের ছোয়া লাগে নিই।
এ অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের প্রাণের দাবী ছিল পালংখালী, গয়ালমারা-মোছারখোলা যাথায়ত সড়কের উন্নয়নের। অতিব দুঃখের বিষয় হলেও সত্য যে দীর্ঘ ১ যুগ ধরেও গয়ালমারা-মোছারখোলা সড়কটি উন্নয়ন না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ৩০ হাজার মানুষের।
সরজমিনে গিয়ে দেখা যায়, পালংখালী গয়ালমারা-মোছারখোলা সড়কটি কক্সবাজার-টেকনাফ প্রধান সড়ক থেকে ভর্থতলী পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার গ্রামীণ জনপদ জরাঝিণ্য অবস্থায় সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।
স্থানীয় বাসীন্দা হাজী নরুল ইসলাম, কলেজ ছাত্র জাফর আলম, নাহিদ ও সাদ্দাম হোছাইনসহ কয়েকজন গ্রামবাসী জানান, সড়কটির সংস্কার না হওয়ার কারনে এতদঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শত শত কৃষি পরিবার বিভিন্ন উন্নয়নমূলক খাত থেকে বঞ্চিত হয়ে পড়েছে। যার ফলে এলাকাটি একেবারেই উপজেলার পিছিয়ে পড়া গ্রামেগুলোর মধ্যে গয়ালমারা, মোছারখোলা, ভর্থতলী ও তেলখোলা অন্যতম। গ্রীস্মকালে এসড়ক দিয়ে হাজার হাজার মানুষ পালংখালী, থাইংখালী সহ উখিয়া সদরে পায়ে হেটে যাতায়ত করলেও বর্ষাকালে এসড়কে চলাচল করা সাধারন মানুষের কষ্টকর হয়ে পড়ে।
গত ২০১০ সালের ভয়াবহ বন্যায় গয়ালমারা খালের উপর নির্মিত ব্রীজটি ধসে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও অদ্যবদি পর্যন্ত ব্রীজটির সংস্কারের জন্য কোন জনপ্রতিনিধি কিংবা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কেউ এগিয়ে আসেনি। যার ফলে এলাকার উন্নয়ন বঞ্চিত মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এলাকার সাধারণ জনগণ অচিরেই সড়ক ও ব্রীজটির সংস্কারের জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নিকট জোর দাবী জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.