রফিক মাহামুদ; কোটবাজার :
উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফেজ জাকের হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনঞ্জুমান পাড়া আব্দুল লতিফ ওয়াক্ফা স্ট্রেটের পরিচালক লতিফ আনোয়ার, ফারিরবিল আলিম মাদ্রাসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা এমএ মনজুর, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মেম্বার রশিদ আহমদ মিয়া, প্রবীণ শিক্ষক, বিদ্যালয়ের দাতা সদস্য রশির আহমদ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, সাবেক মেম্বার হেলাল উদ্দিন, সাবেক মেম্বার সিরাজুল বশর সিবাজ, আব্দুল মাবুদ মেম্বার, পালংখালী বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন সওদাগর, এনামূল হক, কোডেক এনজিও’র কর্মকর্তা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল জলিল, ফাবিরবিল আলিম মাদ্রাসার প্রভাষক হোছাইন মুহাম্মদ জুলু প্রমূখ।
বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ ইমনের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সভার শুরুতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মাহামুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলি হোছাইন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, এ অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পড়ালেখার বিকল্প নেই। তাই সকল অভিভাবককে তাদের ছেলে/মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে করে তোলার উদ্যোগ গ্রহন করতে হবে। বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষার মানোন্নয়নে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা হাতে নিয়েছে।
এসময় সভার প্রধান অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কারের জন্য ৫০হাজার টাকার নগদ অর্থ প্রদান করেন। এছাড়া ও পর্যায়ক্রমে বিদ্যালয়ের চতুরপার্শ্বের বাউন্ডারী ওয়াল, শ্রেণী কক্ষ সম্প্রসারণ, বেঞ্চ সরবরাহ, বিদ্যুৎ সংযোগ চালু এবং সরকারের ওয়াশ প্রোগ্রাম থেকে ৬লক্ষ টাকার আধুনিক মানের টয়লেট নির্মাণের জন্য উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং সর্ব সাধারণকে আশ্বস্থ করেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম তার ব্যক্তিগত পক্ষ থেকে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী রোল-১ থেকে ৯ পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার তুলে দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.