সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় জমির দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে

উখিয়ায় জমির দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে

হুমায়ূন কবির জুশান, উখিয়া :

উখিয়া সদর এলাকায় ১৫ শতক বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান করছে। উক্ত জমি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।

সূত্রে জানা গেছে, উখিয়া সদর এলাকায় নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ১৫ শতক জমির মালিকানা নিয়ে রাজাপালং গ্রামের শেখ সাহাব উদ্দিন (৬৫) ও উখিয়া সদর এলাকার ছগির আহমদের (৫৮) মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এনিয়ে একাধিকবার শালিসী বৈঠকেও কোন পক্ষ সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। ছগির আহমদের অভিযোগ ২০০৪ সালে শেয়ারের মাধ্যমে পেট্রোল পাম্প করার জন্য শেখ সাহাব উদ্দিনকে নগদ ১৬ লক্ষ টাকা প্রদান করে একটি রেজিষ্ট্রি এওয়াজ নামা মূলে তিনি স্বত্ত্ব দখলদার হন।

পরবর্তীতে পেট্রোল পাম্পের কাজ করতে গিয়ে শেখ সাহাব উদ্দিন তার সাথে প্রতারণার আশ্রয় নিয়ে নির্মাণ কাজে বাঁধা দেয়। এব্যাপারে কক্সবাজার বিজ্ঞ আদালতে একটি অপর মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় প্রতিপক্ষ শেখ সাহাব উদ্দিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত রায় দিতেন পারেন এমন আশংকা করে বিরোধপূর্ণ ১৫ শতক জমি একটি কোম্পানীকে ভাড়া প্রদান করে।

এব্যাপারে জানতে চাইলে শেখ সাহাব উদ্দিনের ভাড়াটিয়া দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে পেট্রোল পাম্প থেকে বের করে দেয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাহাব উদ্দিন তার কাছে টাকা পাওনার কথা স্বীকার করে বলেন, প্রতিপক্ষ জোর পূর্বক তার ভাড়াটিয়াদের অপসারণের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, উভয়পক্ষদের নিয়ে বৈঠক করে ঘটনাটি সমাধানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.