গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রবিবার বিকালে কোটবাজার ষ্টেশনের উত্তর মাথা থেকে মিছিল নিয়ে দক্ষিণ ষ্টেশনে গেলে পুলিশ এসে মিছিলে বাধা দেয়। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নেতা-কর্মীরা দক্ষিণ স্টেশন থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের নেতৃত্বে কিছু সংখ্যক নেতা-কর্মী ফজল মার্কেটের সামনে জড়ো হন। সেখান থেকে বিকাল সাড়ে ৫ টার দিকে মিছিলটি শুরু হয়। কিছুক্ষণ পর কোটবাজার দক্ষিণ স্টেশনে মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসা মাত্রই পুলিশ এসে মিছিলে বাধা দেয়। ফজল মার্কেট সত্বরে নেতা-কর্মীরা মিলিত হলে, সভাপতি কাজী রফিক উদ্দিন নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান করে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। জ্বালানি তেল-বিদ্যুতের দাম কমানোর কথা থাকলে ও সরকার উল্টো দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে।
এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। নইলে জণগণই এ সরকারকে প্রতিহত করবে। এ বিষয়ে জানার জন্য উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মোবাইলে ফোন করার পর ও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.