কক্সবাজার জেলার উখিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের চলমান অভিযানে ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে অবৈধ পাকিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক টমটম চালককে জরিমানা করা হয়েছে। জানা যায়, ২৫ জানুয়ারী সোমবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন কোর্টবাজার স্টেশন থেকে সড়কের উপর অবৈধ পাকিংয়ের অভিযোগে উপজেলার ইনানী গ্রামের ফরিদ আলমের পুত্র টমটম চালক জসিম উদ্দিনকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য টমটম চালকদেরকেও যত্রতত্র পাকিং না করার জন্য সর্তক করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.